নিজস্ব প্রতিবেদক | ১৪ আগস্ট, ২০২১
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-৯।
শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে তিনটায় র্যাব-৯, সিপিসি-১(হবিগঞ্জ ক্যাম্প)এর একটি আভিযানিক দল এই গাঁজা উদ্ধার করে।
অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ১নং ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর-হররষপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের সাউথ কাশিমনগর হাই স্কুলের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত মাধবপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।