গোবিন্দগঞ্জ সংবাদদাতা | ১৫ আগস্ট, ২০২১
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেঁরগাওঁ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে গোবিন্দগন্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ব্যাংক কর্মকর্তা (অবঃ) নিধু রঞ্জন দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব বিধান চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-ছাতক উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট পিযুষ কান্তি ভট্রাচার্য, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রকৌশলী রবিন্দ্র কুমার দাস, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদ সদস্য ও ছাতক উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ।
এসময় আরও বক্তব্য রাখেন-সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সীতেশ চন্দ্র দাশ (অবঃ শিক্ষক),যুগ্ম আহবায়ক দিগেশ রন্জন দাস, বীরমুক্তিযোদ্ধা মাস্টার মিরেন্দ্র কুমার দাস, সদস্য পরেশ চন্দ, উপদেষ্টা অতুল চন্দ মানিক, অজয় চন্দ্র দাস। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন-ডাঃ রিপন দাস, ফনিলাল দে, শ্রীবাস দাস, জিতেন্দ্র চন্দ, সুরজিৎ দাস, সুভাষ ধর, রণজিৎ দে, ভ্রমর দাস, সুধীর দাস, ঝন্টু কুমার দাস,দিগেশ দেব,সুমন দাশ প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা (অবঃ শিক্ষক) মীরেন্দ্র কুমার দাসকে সভাপতি পদে বহাল, ডাঃ রিপন দাশকে সাধারন সম্পাদক, পরেশ চন্দকে সাংগঠনিক সম্পাদক ও ফনিলাল দে’কে কোষাধ্যক্ষ করে গোবিন্দগন্জ সৈদেঁরগাও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদ গঠন করা হয়। এবং আগামী একমাসের মধ্যে পরিষদের অন্যান্য পদে সদস্য নিয়োগ করতে বলা হয়।
সভায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বক্তারা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতন, মুর্তি ভাংচুর ঘটনার সাথে জড়িত দোষী ব্যাক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।