Sylhet Today 24 PRINT

তাহিরপুরে জাতীয় শোক দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০২১

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসন। একইসাথে দিবসটি উপলক্ষে বৃক্ষ রোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানান অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।

রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ তাহিরপুর উপজেলার সকল সরকারী কর্মকর্তাগনের পক্ষে তাহিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। পরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে বৃক্ষ রোপণ ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির,উপজেলা সহকারী কমিশন (ভূমি) আলাউদ্দিন, তাহিরপুর ও জামালগঞ্জ সার্কেল বাবুল আক্তার, ওসি আব্দুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখুঞ্জি, কৃষি অফিসার মো. হাসান উদ দোলা, প্রকৌশলী মো. ইকবাল কবির, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা ওসিএলএজডি মফিজুর রহমান, একটি বাড়ি একটি খামার মনোলাল রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাসার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.