Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ বিপদসীমার নিচে সুরমা নদীর পানি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০২১

সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলেও সুরমা নদীর পানি রোববার সকাল থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গেল ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা নদীর পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা।

তিনি বলেন, ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ি ঢলে ও সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ নদীর পানি বৃদ্ধি পাবে। কিন্তু গেল ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় নদীর পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে সবকটি হাওর বর্তমানে পানিতে টইটুম্বুর। হাওরের বাসিন্দারা বলছেন পানিতে দেরিতে এসেছে সাথে ফিরে আসবে হাওরে পাওয়া বিভিন্ন প্রজাতির দেশী মাছ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.