Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০২১

সিলেটের বিয়ানীবাজারে ৬ মাসের সশ্রম কারাদণ্ড  প্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। শনিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার গোলাটিকর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ফেরদৌস আম্বিয়া উরফে শামীম বিয়ানীবাজার উপজেলার ১১ নং লাউতা ইউনিয়নের গোলাটিকর গ্রামের ফারুকল আম্বিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার থানার উপ পরিদর্শক (এসআই) শাহ মো. হিমেলের নেতৃত্বে একদল পুলিশ গোলাটিকর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।

বিষয়টি বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় নিশ্চিত করে জানান, সিলেট পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা মোতাবেক সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.