গোলাপগঞ্জ প্রতিনিধি | ১৫ আগস্ট, ২০২১
জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আগস্টের সকল শহীদদের মাগফেরাত কামনায় গোলাপগঞ্জে পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) বাদ আসর পৌর শহরের কদমতলী জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী কমিটির সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা এমাদ আহমদ, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সাদেক আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত, সফান আহমদ, আব্দুল মালেক , আসমান আলী, হাদিউজ্জামান মাছুম, ইমরুল হানিফ, তাজির উদ্দিন, মঞ্জুর আহমদ, মাহমুদ হোসেন, সাইদ আহমদ, আফজাল হোসেন সোহেল ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নুরুল আলম খান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পারভেজ আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা, আওলাদ আলী, নজরুল ইসলাম নজই, জয়নাল আবেদীন, আমিরুল ইসলাম সুহেল, লেছু মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা রুহুল ইসলাম, শামীম আহমদ, সোহেল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা আপন ইকবাল তানভীর, পৌর ছাত্রলীগ নেতা সাজন আহমদ, রাসেল আহমদ, সাগর আহমদ, আব্দুল কাদির, নাজিম আহমদ, রিফাত আহমদ, সাইদ আহমদ, তাকসিন আহমদ, নাইম আহমদ প্রমুখ।
এর আগে সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।