Sylhet Today 24 PRINT

শোক দিবসে তিন উপজেলায় হাবিবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট-৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

রোববার (১৫ আগস্ট) সকালে দক্ষিণ সুরমা উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা ও বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এসময় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজি রইছ আলী, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু জাহিদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.