Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে জাতীয় শোক দিবস পালিত

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০২১

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জৈন্তাপুর মডেল থানা, জৈন্তাপুর প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, জাতীয় শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি এখলাছুর রহমান, যাদব বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, শাহেদ আহমদ, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী।

আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সমাজ সেবা অফিসার এ কে আজাদ ভ‚ইয়া, কৃষি অফিসার ফারুক হোসাইন, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমাম উদ্দিন, যুবলীগ নেতা শাহিনুর রহমান, আমিন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.