Sylhet Today 24 PRINT

জুড়ীতে শোক দিবস উপলক্ষে এতিমদের খাদ্য বিতরণ

জুড়ী প্রতিনিধি |  ১৬ আগস্ট, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে জুড়ীতে এতিমদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) হিউম্যান সার্ভিস জুড়ী -বড়লেখা নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এম এ মোছাওয়ির মাদ্রাসা ও বাছির পুর মোহাম্মদীয়া মাদ্রাসার এতিম ও হাফিজি শিক্ষার্থীদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এম এ মুজিব মাহবুব, জুড়ী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, শাহিন আহমদ, শিক্ষা,পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সল মাহমুদ, সদস্য সায়েম জাফর ইয়ামী,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজি সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, উপজেলা যুবলীগের সহ সম্পাদক ইকবাল খান,সদস্য সালমান আফরাজ,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাজিব বৈদ্য রাজু,সাইদুর রহমান,খাইরুল ইসলাম,ইমরান আনোয়ার, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাপস দাস,সাবেক সভাপতি এআর সাজেদ প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.