মাধবপুর প্রতিনিধি | ১৬ আগস্ট, ২০২১
হবিগঞ্জের মাধবপুরে উপজেলার বহরা ইউনিয়নের চেঙ্গার বাজার এলাকায় অভিযান চালিয়ে একহাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করে পুলিশ।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, একহাজার পিস ইয়াবাসহ ও একটি সিএনজি অটোরিকশাসহ একজনকে আটক করা হয়। কাশিম নগর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক উত্তম কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। ইয়াবাসহ আটক ব্যক্তি হলেন সরাইল উপজেলার বাড়িউরা গ্রামের আব্দুল আহাদের ছেলে আক্তার মিয়া (৪৫)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাধবপুর মাদক মুক্ত করতে কঠোর অভিযান অব্যাহত আছে।