Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে জনস্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

বানিয়াচং প্রতিনিধি |  ১৭ আগস্ট, ২০২১

হবিগঞ্জের বানিয়াচংয়ে ২৯ লাখ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন অফিস ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে উপজেলা ভূমি অফিস সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণাধীন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.