Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতির মাতৃবিয়োগ, নানা মহলের শোক

নিউজ ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি, চ্যানেল আই ও দৈনিক সংবাদের প্রতিবেদক এম এ সালামের মাতা জলিকা বানু (১০১) সোমবার ২৩ নভেম্বর সকাল ৮টা ৫ মিনিটে শহরের মিশন রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  বেলা আড়াইটায় বাহারমর্দানের (সম্পাসি) গ্রামের বাড়িতে তাঁর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমার মৃত্যুতে মৌলভীবাজার প্রেসক্লাব সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ শোক জানিয়েছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মৌলভীবাজার জেলা সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন ও সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান।

এ ছাড়া কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও রাজনগরের প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.