জগন্নাথপুর প্রতিনিধি | ১৭ আগস্ট, ২০২১
সুনামগঞ্জের জগন্নাথপুর সদর বাজারের জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির তফসিল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) এ তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ৩১ আগস্ট, যাচাই বাচাই ১ সেপ্টেম্বর, ২ সেপ্টেম্বর প্রত্যাহার এবং ৩ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ।
বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন কমিশনার ডা. আব্দুল আহাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।