Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ১৮ আগস্ট, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাট থেকে পরিত্যাক্ত অবস্থায় ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি দল উবাহাটা ইউনিয়নের শিমুলতলা এলাকা অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

মঙ্গলবার রাতে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব একটি জিডি করে উদ্ধার করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কামরুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.