Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারের ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৮ আগস্ট, ২০২১

সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশিক নূরের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে নম্বরটি ক্লোন করে বিভিন্ন জনকে ফোন করে টাকা দাবিসহ নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে প্রতারক চক্র। তাই এ ব্যাপারে উপজেলা সকল নাগরিককে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোনের বিষয়টি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক নূর।

সেখানে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি কাজে ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি (০১৭৩০-৩৩১০৩১) ক্লোন করে টাকা দাবিসহ নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে একটি প্রতারক। ইতোমধ্যে অনেকেই বিষয়টি ইউএনওকে অবহিত করেছেন।

নম্বরটি ক্লোনের পর সর্বসাধারণকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। এরপরও কেউ টাকা দাবি করলে সংযোগ বিচ্ছিন্ন করলে ওই নম্বরে পুনরায় কল দিলে সঠিক নম্বরে ফোন যাবে। প্রতারক চক্রটিকে শনাক্ত এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিয়ানীবাজার থানা পুলিশকে নির্দেশণা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.