Sylhet Today 24 PRINT

সিলেটের ২৫০ পরিবারকে সোনালী ব্যাংকের অর্থ সহায়তা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০২১

দেশের চলমান করোনাভাইরাস সংকট মোকাবেলায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় দেশব্যাপী সোনালী ব্যাংক লিমিটেডের বিশেষ সিএসআর কর্মসূচি পরিচালনা করছে।

শনিবার (১৮ আগস্ট) মঙ্গলবার এই কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশন এলাকার আড়াইশ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলা বিধি নিষেধকালীন নিম্ন আয়ের শ্রমহীন আড়াইশ পরিবারের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার অর্থ সহায়তা দেয়া হয়।

প্রধান অতিথি হিসেবে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সুবিধাভোগীদের মধ্যে অর্থ সহায়তা প্রদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপ পরিচালক স্থানীয় সরকার মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার শামমা লাবিবা অর্ণব, সোনালী ব্যাংক লিমিটেড সিলেটের প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ এমরান উল্লাহ, সহকারী জেনারেল ম্যানেজার মো. বদরুল আলম, সোনালী ব্যাংক সিলেট সিটি করপোরেশন শাখার ব্যবস্থাপক হানিফ মো. সালাহউদ্দিন সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সোনালী ব্যাংক লিমিটেডের এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.