Sylhet Today 24 PRINT

তাহিরপুরে আওয়ামী লীগের আলোচনা সভা

তাহিরপুর প্রতিনিধি |  ২১ আগস্ট, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ও নিহত শহীদদের স্মরণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ আগস্ট) দুপুর ১২ টায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আবুল হোসেন খাঁন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মণ, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক বিল্লাল আমীন, সদস্য সচিব মতিউর রহমান মতি, সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে ২১ আগস্ট  গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.