Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২১ আগস্ট, ২০২১

বিভিন্ন অনিয়মের দায়ে মৌলভীবাজা‌রের কমলগ‌ঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে সর্ব‌মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শ‌নিবার (২১ আগস্ট) উপজেলার মাধবপুর রোড, ভানুগাছ বাজার, শ্রীমঙ্গল রোড সহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন'র নেতৃত্বে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় কমলগঞ্জ থানার পু‌লিশ ফোর্স সহযোগিতায় ছি‌লেন।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারের মাধবপুর রোডে অবস্থিত চার ভাই বেকারি এন্ড কনফেকশনারিকে ৫ হাজার টাকা, ফাস্ট টাইম ব্রেড এন্ড বিস্কুটকে ৫ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত এলি ষ্টোরকে ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
 
অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.