Sylhet Today 24 PRINT

লালদিঘীরপাড় থেকে পর্ণোগ্রাফী মামলা আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২১ আগস্ট, ২০২১

র‌্যাব-৯ এর অভিযানে বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় এলাকা থেকে পর্ণোগ্রাফী মামলায় ও ডিজিটাল নিরাপত্তা আইনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) র‌্যাব-৯, ব্যাটালিয়ন সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল শনিবার (২১ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার।

র‌্যাব জানায়, বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ১টি মোবাইল, ২টি সিম, স্কীনশর্টের ফটোকপিসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম শাহান আহমদ (১৯)। তিনি মোগলাবাজার থানার নৈইখাই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি মদিনামার্কেট নিহারীপাড়া এলাকার বাসিন্দা।

উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপি-সিলেটের কোতোয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে (পর্ণোগ্রাফী) মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.