Sylhet Today 24 PRINT

তাহিরপুরে পর্যটন কেন্দ্রে সচেতনতামূলক মাইকিং, ৭ মামলা

তাহিরপুর প্রতিনিধি  |  ২১ আগস্ট, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাস্ক পড়া এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে বিভিন্ন পর্যটন কেন্দ্র ও নৌঘাটে সচেতনতামূলক প্রচারণার লক্ষে মাইকিং করা হয়। পরে পর্যটন কেন্দ্র ও নৌঘাটে মাস্ক বিতরণ করা হয়। এসময় স্বাস্থ্যবিধি অমান্য ও মাস্ক ব্যবহার না করার দায়ে জরিমানা করা হয়।

শনিবার (২১ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আলা-উদ্দিনের নেতৃত্বে দুইটি পৃথক মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত)পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্টের অভিযানে ১৪ জনকে ৭টি মামলায় মোট তিন হাজার একশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আলা-উদ্দিন বলেন, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকল পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন ক্ষেত্রে লকডাউন শিথিল করা হলেও মাস্ক পড়া এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সরকারের নির্দেশনা অব্যাহত রেখেছি উপজেলায়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির জানান, সুনামগঞ্জের জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে এ ধরনের অভিযান আরও জোড়ালোভাবে পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন সুস্থ থাকুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.