Sylhet Today 24 PRINT

নগরীর ধোপাদিঘীরপাড় থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২২ আগস্ট, ২০২১

র‌্যাব-৯ এর অভিযানে নগরীর ধোপাদিঘীর দক্ষিণপাড় এলাকা থেকে একটি বিদেশি ওয়ান সুটারগানসহ একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে রোববার (২২ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।

র‌্যাব জানায়, সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন ধোপাদিঘীর দক্ষিণপাড়স্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির মূল ফটকের সামনে পাকা রাস্তার উপর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে রক্ষিত একটি ওয়ান সুটারগান উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইব্রাহিম খলিলুর রহমান (৩০)। তিনি কুমিল্লা দেবীদ্বার উপজেলার এগারগ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ১৮৭৮ সনের The Arms Act (Amendment 2002) এর 19 A ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃত অস্ত্রধারী ও জব্দকৃত বিদেশি ওয়ান সুটারগানসহ এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.