Sylhet Today 24 PRINT

চুনারুঘাট থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ২২ আগস্ট, ২০২১

র‌্যাব-৯এর অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ একজনকে পেশাদার মাদক ব্যবসায়ী সন্দেহ গ্রেপ্তার হয়।

রোববার (২২ আগস্ট) বেলা তিনটার দিকে র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

র‌্যাব জানায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ১নং গাজীপুর ইউপির ৫ নং ওয়ার্ডের আসামপাড়া বাজার থেকে বাল্লাগামী পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ একজনকে পেশাদার মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মো. রউফ উল্লাহ (২১)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টেকেরঘাট, লালপার গ্রামের মৃত সিরাজ উল্লাহর ছেলে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ) ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামতসমূহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.