Sylhet Today 24 PRINT

সড়ক পাকাকরণের দাবিতে হাওলদারপাড়ায় মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০২১

সিলেট সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডস্থ হাওলদারপাড়ায় বিদ্যুৎ লাইন, সড়ক-ড্রেন সংস্কার ও পাকাকরণের দাবিতে সচেতন এলাকাবাসী উদ্যোগে হাওলদারপাড়ায় এলাকায় মানববন্ধন করেছে কয়েক হাজারো মানুষ। 'ভাঙ্গা রাস্তার দিন শেষ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' ‘মুজিব বর্ষের অঙ্গীকার পাকা রাস্তা হউক সবার’, ‘দাবি মোদের একটাই রাস্তাটা শুধু পাকা চাই’ সহ বিভিন্ন লেখা সম্মেলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোববার (২২ আগস্ট) সকালে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন ও রাস্তা-ড্রেন সংস্কার ও পাকাকরণের দাবিতে হাওলদারপাড়া এলাকায় ভুক্তভোগী নারী, পুরুষ ও শিশুসহ হাজারো মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওলদারপাড়ার কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। রাস্তা ড্রেন সংস্কার না হওয়ায় মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। রাস্তাটির পাশে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন-রয়েছে , যার কারণে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই অতি দ্রুত লোহার খুঁটি সরিয়ে আধুনিক খুঁটি দ্বারা বিদ্যুৎ লাইন স্থাপন। পাশাপাশি রাস্তা সংস্কার ও পাকাকরণের জন্য প্রশাসনের নিকট জোড় দাবি জানান এলাকাবাসী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ইসলাম খান, চন্দন দাস, আবুল খালেদ, মন্টু পাল, অভি দাশ, সুভাষ চক্রবর্তী, সুধাবিন্দ চক্রবর্তী,স্বপন বর্মণ, জ্যোতিষ চক্রবর্তী, তছির মিয়া, মালেক মিয়া, ইসমাইল খান, গিয়াস আহমদ, শফিক মিয়া, মখসুদ মিয়া, নিখিল দেবনাথ, তপন দাস, জসিম মিয়া, নান্টু দাস, রুবেল আহমদ, চন্দন দাস,, রমা দাস, সেলিম মিয়া, মন্ত দাশ, নিশি দাশ, রন্টু দাশ, আভন দাশ, কাজল মিয়া, জুয়েল মিয়া, অক্ষয় দাশ, রূপণ দাশ, যাদন দাশ, জহরুলাল, নিখিল বর্মণ, গোপাল দাশ, নগেন্দ্র দাশ, নুরুল ইসলাম, সুজু দেবনাথ, দুলু দাশ, রানা তালুকদার, পনিকান্তি দাশ, পারিন্দ্র দেব, আনুস হোসেন, সুমন দেবনাথ, গিনেস দাশ, খেলা রায়, সহ আরও এলাকার মুরব্বী ও যুবক এবং মহিলা উপস্থিত ছিলেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.