Sylhet Today 24 PRINT

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২২ আগস্ট, ২০২১

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁওয়ে (দক্ষিণপাড়া) এক শিশুকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে।

এ অভিযোগে শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ওই শিশুর মা বাদী হয়ে জালালাবাদ থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরে অভিযুক্ত যুবক লোকমান আহমদকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

লোকমান নোয়াগাঁওয়ের সিরাজুল ইসলামের ছেলে।

জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, গত ৪ জুন বিকালে পাওনা টাকা দেওয়ার কথা বলে ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে যান লোকমান আহমদ। তিনি ওড়না দিয়ে দুই হাত বেঁধে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু শিশুটির চিৎকারে তাতে ব্যর্থ হন তিনি।

এ ঘটনার জেরে লোকমানসহ মামলার অপর ৭ আসামি শিশুটির মাকে মারধর করেন।

ওসি জানান, মামলার প্রেক্ষিতে লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.