Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা |  ২৪ নভেম্বর, ২০১৫

পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুর (৫) মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিন জন।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাr মাগুড়ছড়া এলাকায় মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, দুপুরে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে মাগুরছড়া এলাকায় একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পিকআপ ভ্যানের চালককে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.