Sylhet Today 24 PRINT

কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে জগন্নাথপুরের মেয়ে পূর্বা

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৩ আগস্ট, ২০২১

জেলা পর্যায়ে অনলাইন ভিত্তিক প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করার পর বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে জগন্নাথপুরের মেয়ে পূর্বা দে প্রতীক্ষা।

জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রোববার বিভাগীয় পর্যায়ে অনলাইন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সে দ্বিতীয় স্থান অর্জন করে। এবার জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় সে অংশ গ্রহণ করবে।

জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পূর্বা দে প্রতীক্ষা জগন্নাথপুর উপজেলা সদরের ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে ও ওয়ারিদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পী দে এর ছোট মেয়ে।

পূর্বা দে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য সকলের আশীর্বাদ ও দোয়া প্রত্যাশী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.