Sylhet Today 24 PRINT

সিলেট মহানগরী থেকে ২০ দলীয় জোটের ১৪ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ দলীয় জোটের ১৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে। মঙ্গলবার ভোর থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ২টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারে জেলা ও মহানগর বিএনপির প্রস্তুতিকালে আটক করা হয় মহানগর ছাত্রদল নেতা জাহেদ তালুকদারকে। জাহেদ তালুকদার চলমান অবরোধ ও হরতালে রাজপথে সক্রিয় থেকে প্রতিদিন মিছিল করছিলেন।

এছাড়া নগরীর জল্লারপাড় থেকে ৫ জন, কুমারপাড়া ঝর্ণারপাড় থেকে ৬ জন ও বন্দরবাজারস্থ আবু তুরাব জামে মসজিদের সামনে থেকে ২ জনকে আটক করা হয়। 

আটককৃতদের মধ্যে রয়েছেন দেলোয়ার হোসেন দিনার, রুহেল হোসেন, রাজন আহমদ, হাকিম আকিব, মিনহাজ  আবেদীন, রিফাত আলম, নূর ইসলাম, আহমদ সাদী, মাসুদ রানা, আহমেদ জিলু, আলী আব্বাস ও জাহেদ আহমদ তালুকদার।

সিলেট কোতোয়ালী থানার সহকারি কমিশনার (এসি) সাজ্জাদ আলম সিলেট টুডে ২৪ কে বলেন- সন্দেহভাজন কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে নাশকতার সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.