Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে হেলথ ইন্সপেক্টরের ঝুলন্ত লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৩ আগস্ট, ২০২১

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মোশারফ হোসেন (৫৩) নামের এক হেলথ ইন্সপেক্টরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলার নিজপাট ইউনিয়নের কদমখাল কেন্দ্রী হাওর গ্রামের নিজ ঘরের তীরের সঙ্গে ওই হেলথ ইন্সপেক্টরের গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোশারফ হোসেন হেলথ ইন্সপেক্টর হিসেবে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার ছিলেন। তার নিজ বাড়িতে বসবাসের জায়গা কম থাকায় সে তার বাড়ির পাশে আব্দুর রফিক ভুট্রুর টিন সেট ঘরে স্ত্রী সন্তান নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত রোববার রাত ১১টায় রাতের খাবার শেষে স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। পাশের রুমে ছেলে রফিকুল হক ঘুমিয়ে পড়ে।

সোমবার (২৩ আগস্ট) সকাল অনুমান ৯টায় স্ত্রী সন্তান ঘুম থেকে উঠে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মোশারফ হোসেনের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন এসে দেখতে পায়। স্থানীয়রা ধারণা করছেন রাত ১২টার পর থেকে ৯টার মধ্যবর্তী যে কোন সময় তিনি নিজে আত্মহত্যা করেছে। জনপ্রতিনিধিরা পুলিশকে অবহিত করায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় মো. আব্দুল্লাহ (২৩) নিহতের ছেলে রফিকুল হক (১৬) আমির হোসেন (৩৬) ও জাহাঙ্গীর আলম (৩৪) বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগির আহমেদ জানান, আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েয়ে। ময়না তদন্তের প্রতিবেদনে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.