Sylhet Today 24 PRINT

সিসিকে কোভিড টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক চালু

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০২১

নগর ভবনে কোভিড-১৯ টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) থেকে নগর ভবনের নিচতলায় স্থাপিত কোভিড-১৯ টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক থেকে টিকা বিষয়ক সবধরণের তথ্য সেবাদান চালু হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়ম বহির্ভূতভাবে বা মোবাইলে বার্তা না পেয়ে যারা কোভিড-১৯ টিকা গ্রহণ করেছেন অথবা মোবাইলে বার্তা পেয়ে টিকা গ্রহণ করেছেন কিন্তু টিকা রেজিস্ট্রেশন কার্ডের বারকোড স্কেন করান নি বা করতে পারেনি তাদেরকে জরুরী ভিত্তিতে নগর ভবনে স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।

এছাড়া কোভিড-১৯ টিকা সংক্রান্ত যেকোনো তথ্য জানতে এবং কোন সমস্যা হলে সিলেট সিটি কর্পোরেশনের কোভিড-১৯ টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক আপনাকে সহযোগিতা করবে।

এছাড়া নগর ভবনে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের ২য় ডোজ টিকা দান চলছে। সিলেট সিটি কর্পোরেশনের দুটি কেন্দ্র ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে যথারীতি মর্ডানার ২য় ডোজ এবং সিনোফার্ম টিকার ১ম ডোজ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মোবাইলে বার্তা প্রাপ্তি সাপেক্ষে টিকা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।

মোবাইলে বার্তা না পেয়ে টিকা গ্রহণ করলে টিকা গ্রহণের সনদ পেতে জটিলতা হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে সিসিকের পক্ষ থেকে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.