নবীগঞ্জ প্রতিনিধি | ২৫ আগস্ট, ২০২১
নবীগঞ্জে ১ কেজি গাঁজা সহ এক নারীকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শাহিনা নবীগঞ্জ গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের জয়নুর মিয়ার স্ত্রী। মঙ্গলবার (২৪ আগষ্ট) সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই কামাল হোসেন একদল পুলিশ নিয়ে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে ১ কেজি গাঁজা সহ শাহিনা বেগম (৩৫) গ্রেপ্তার করেন।
মাদক আইনে মামলা দিয়ে সোমবার (২৪ আগষ্ট) বিকাল ৩টায় গ্রেপ্তারকৃত শাহিনা বেগম (৩৫) কে কোর্টে প্রেরন করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ।