নিজস্ব প্রতিবেদক: | ২৫ আগস্ট, ২০২১
সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে র্যাব ৪০ চোলাই মদসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এয়ারপোর্ট থানার সাহেবের বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন এয়ারপোর্ট থানার হেলাল আহমদ (৩৩), রহিম খাঁ (৩৫), মো. সানাবর আলী (৩১) ও অধির নমো (৩৪)।
বুধবার (২৫ আগস্ট) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অভিযানে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।