Sylhet Today 24 PRINT

স্কুলের মালামাল চুরির প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন

জুড়ী প্রতিনিধি: |  ২৬ আগস্ট, ২০২১

মৌলভীবাজারের জুড়ীর হোছন আলী উচ্চ বিদ্যালয়ের মালামাল চুরির প্রতিবাদে এবং চোরদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

আজ বৃহস্পতিবার স্থানীয় নওয়াবাজারস্থ হোছন আলী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এ মানববন্ধন হয়।

এতে সভাপতিত্বে করেন নওয়া বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী।

ছাত্রলীগ নেতা তাপস দাসের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ওবায়দুল ইসলাম রুহেল,পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেল, নয়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আতিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক জামিল আহমেদ মাস্টার প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৪ আগস্ট রাতে কে বা কাহারা বিদ্যালয়ের অফিস কক্ষের জানালার গ্রিল কেটে ৪টি ল্যাপটপসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.