জুড়ী প্রতিনিধি | ২৬ আগস্ট, ২০২১
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জুড়ী উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে। কমিটিতে দিবাকর দাসকে আহবায়ক ও সাইফুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) রাতে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী ও সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু স্বাক্ষরিত প্যাডে কমিটির তালিকা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত হয়।
কমিটির অন্যান্য যুগ্ম আহবায়করা হলেন- আনোয়ার হোসেন মঞ্জু, মকদ্দছ আলী, মাহতারুল ইসলাম কামরুল, মো. আব্দুল্লাহ, আব্দুর রব সেবুল, জামাল উদ্দিন, ফয়সাল আহমেদ, জাকির হোসেন, সম্রাট আহমেদ, সদস্যরা হলেন কামাল মজুমদার, আল আহাদ, আব্দুর রহিম, রিয়াজ আহমেদ, সুমন আহমেদ, হরিপদ দাশ লিটন, জসিম উদ্দীন, ফখরুল ইসলাম, খালেদ সরওয়ার, গিয়াস উদ্দীন, তানিম আহমেদ, আসুক মিয়া, এমাদ উদ্দীন মাসুম, সাইদুল ইসলাম, জিয়াদুল ইসলাম ইয়াদ, খায়রুল আলম সেজু, মো. রুপান মিয়া, কমর উদ্দীন ও মো. ইয়াছিন মিয়া।