Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।

শনিবার (২৮ আগস্ট) দুপুর ২ টায় ইউনিয়ন জনমিলন কেন্দ্রে পতনঊষার ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সিদ্দেক আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমী, জেলা পরিষদ অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন, সাব্বির আহমদ ভূঁইয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান কমলগঞ্জ উপজেলার রহিমপুর, শমশেরনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে জেলা পরিষদের অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.