Sylhet Today 24 PRINT

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জে মতবিনিময় সভা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০২১

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা মো সহিদুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ বছর মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মাইকিং ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময়, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সম্পদের অগ্রগতি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, চাষিদের সাথে মতবিনিময়, পরামর্শ প্রদান, মাটি ও পানি পরীক্ষা, প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হবে। এই মৎস্য সপ্তাহ চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মহসিন মিয়া, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, প্রণীত রঞ্জন দেবনাথ, নুরুল মোহাইমিন মিল্টন, শাব্বির এলাহী, মোস্তাফিজুর রহমান, জয়নাল আবেদীন, সাজিদুর রহমান সাজু, শাহিন আহমেদ, পিন্টু দেবনাথ, আহমেদুজ্জামান আলম, সালাহ্উদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, মোনায়ামেন খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.