নবীগঞ্জ প্রতিনিধি | ২৮ আগস্ট, ২০২১
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে মাছ ধরাকে কেন্দ্র করে করগাঁও ও শাখোয়া গ্রামবাসীর মধ্যে মসজিদের মাইকে ঘােষণা দিয়ে সংঘর্ষের ঘটনা আপােষে নিষ্পত্তি করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বিষয়টি নিষ্পত্তিকল্পে সভা অনুষ্ঠিত হয়।
গত ১ আগস্ট সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শাখােয়া গ্রামের লােকজন ও করগাঁও গ্রামের লােকজন মাইকে মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাখােয়া ও করগাঁও গ্রামে মধ্যবর্তী স্থানে আমন ক্ষেতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লােকজন আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ ঘটনার পর সরেজমিন পরিদর্শনে করে এ বিষয়টি সুষ্ঠুভাবে আপােষে নিষ্পত্তি করার উদ্যোগ নেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মােহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বিষয়টি নিষ্পত্তিকল্পে সভা অনুষ্ঠিত হয়। সালিস বৈঠকে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মােহাম্মদ শাহনওয়াজ মিলাদ এর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভােকেট আলমগীর চৌধুরী, নূর উদ্দিন বীরপ্রতিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভােকেট গতি গােবিন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভােকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ থানার ওসি মাে. ডালিম আহমেদ, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু, মিনি বাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি মােজাহিদ আহমেদ ,সাধারন সম্পাদক নির্মেন্দু দাশ রানা, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মােস্তাক আহমেদ মিলু, করগাঁও ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, বড় ভাকৈর ইউনিয়নের চেয়ারম্যান আশিক মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশীদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও শাখােয়া ও করগাঁও গ্রামের লােকজন উপস্থিত ছিলেন।
বিবদমান দুই পক্ষের মতামতের প্রেক্ষিতে শালিস বৈঠক শেষে বাের্ডের মাধ্যমে উভয় পক্ষকে হাতে হাত মিলিয়ে দেওয়া হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতে এসব কর্মকান্ড থেকে বিরত থাকার অনুরােধ করেন।