Sylhet Today 24 PRINT

আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৯ আগস্ট, ২০২১

সিলেটের বিয়ানীবাজারের আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক খায়রুল বাশার চৌধুরী (আহবান) আর নেই।

রোববার (২৯ আগস্ট) সকালে সোয়া আটটার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খায়রুল বাশার চৌধুরী (আহবান) করোনা আক্রান্ত হয়ে নগরের উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার জানাজার নামাজ রোববার বাদ আসর বৃহত্তর চন্দগ্রাম শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক খায়রুল বাশার চৌধুরী (আহবান)-এর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান বাবলু, মানবকল্যাণ সংস্থার চেয়ারম্যান আহমেদুর রহমান খান হিনু, সিলেটটুডে টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক কবির য়াহমদ এবং আজাদ চৌধুরী একাডেমির পরিচালনা পরিষদ ও শিক্ষকমণ্ডলী।

পৃথক শোকবার্তায় তারা বিদেহ আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.