Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে আহত, শিক্ষক আটক

মাধবপুর প্রতিনিধি |  ৩০ আগস্ট, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে এক মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় মইনউদ্দিন (৪২) নামে শিক্ষককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

মাধবপুর বাজার দারুল কোরআন কাওমি হাফিজিয়া নুরানীয়া মাদ্রাসার হাফিজি বিভাগের ছাত্র পৌর শহরের আলাকপুর গ্রামের মো. সাহেদ মিয়ার ছেলে মো. মোস্তুফা রহমান। সোমবার সকালে মাদ্রাসার শিক্ষক মইন উদ্দিন তাকে পিটিয়ে মারাত্মক আহত করেন। গুরুতর আহত অবস্থায় মোস্তুফা রহমানকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ছাত্রের পিতা সাহেদ মিয়া মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ সোমবার দুপুরে মাদ্রাসার শিক্ষক মইন উদ্দিনকে আটক করে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযোগের ভিত্তিতে শিক্ষককে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.