Sylhet Today 24 PRINT

মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ৩০ আগস্ট, ২০২১

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবিদ মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে ছাতিয়াইন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের নবাব মিয়ার ছেলে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আবিদ মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলায় ২ বছরের সাজা হলে তিনি পলাতক ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.