Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মৎস্যজীবীদের সাথে মতবিনিময়

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩০ আগস্ট, ২০২১

মৎস্য সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামানের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী, মৎস্যজীবী হরিদাস, সুরাই দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.