Sylhet Today 24 PRINT

চাঁদনিঘাট এলাকা থেকে গাঁজাসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক |  ৩০ আগস্ট, ২০২১

র‌্যাব-৯ এর অভিযানে এসএমপি- সিলেটের কোতোয়ালী থানাধীন চাঁদনিঘাট এলাকা থেকে গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) রাত সাড়ে নয়টায় র‌্যাব-৯, ব্যাটালিয়ন সদর (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. মঈনুল ইসলাম এবং সিনিয়র এএসপি লুৎফর রহমান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর চাঁদনিঘাট এলাকার সড়কের উপর হইতে অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল মালেক (৪২), মো. মঈনুল ইসলাম (২৯), মো. সোহেল মিয়া (৩০), ফলিক আহম্মদ (৫৫), মো. নুরুজ্জামান (৩৫), মো. নাসির (৩০)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপি-সিলেটের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.