Sylhet Today 24 PRINT

প্রবীন রাজনীতিবিদ আব্দুল হান্নান আর নেই

নিজস্ব প্রতিবেদক ও জগন্নাথপুর প্রতিনিধি |  ৩১ আগস্ট, ২০২১

মুক্তিযুদ্ধের সংগঠক, সিলেটের প্রবীণ রাজনীতিবিদ আব্দুল হান্নান আর নেই।

বুধবার বেলা আড়াইটার দিকে তিনি সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তার ছেলে সিলেট ল কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসীন আহমদ এ তথ্য জানিয়েছেন।

সিলেট জেলা ন্যাপের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভূগছিলেন।

১৯৭০ সালের সাধারন নির্বাচনে সৈয়দ আবদুল হান্নান ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মনোনীত প্রার্থী হিসাবে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনে নির্বাচন করেন।

মহানগর আওয়ামী লীগের শোক
আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.