Sylhet Today 24 PRINT

‘দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নয়নের স্বার্থে মটর গাড়িতে ভোট দিন’

শফি আহমদ চৌধুরী দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জে গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০২১

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি শফি আহমদ চৌধুরী বলেছেন, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নয়নের স্বার্থে মটর গাড়ি (কার) মার্কায় ভোট দিন। বিগত দিনে যেভাবে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জবাসীর উন্নয়নে ভূমিকা রেখেছিলাম, সেভাবে ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো। গত দশ বছরে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের অসংখ্য রাস্তাঘাট ভেঙ্গে গেছে। স্থানীয় লোকজনের যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। সরকারের এদিকে কোনো দৃষ্টি নেই। অনেকেই মানুষের ভোট নিয়ে নিজেদের স্বার্থের পিছনে ছুটেন সবসময়। ভোটের মৌসুম এলে এরাই আবার জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুবসমাজ এবং বিশিষ্টজনরা তার সাথে ছিলেন।

এসময় তিনি বলেন, কেউ কেউ আবার হত্যা মামলার আসামী আর ব্যাংকের টাকা ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামিদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালান। সাধারণ মানুষ এখন অনেক সচেতন। তাদের ধোঁকা দিয়ে কখনো ভোট আদায় করা যাবে না। অতীতে যেভাবে এই অঞ্চলের মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ।

তিনি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.