সিলেটটুডে ডেস্ক | ৩১ আগস্ট, ২০২১
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স মঙ্গলবার তাদের কর্মএলাকা ভাড়াউড়া চা বাগানে বৃক্ষরোপণ করেছে।
এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সুয়েব হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ভাড়াউড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি নূর মোহাম্মদ, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রকল্প কর্মকর্তা জুমেনা শাহানাজ, কমিউনিটি ভলান্টিয়ার শাওন শীল, ফ্যাসিলিটেটর কান্তা সরকার, মোশাররফ হোসেন।
কমিউনিটির সুপারিশে আম, জাম, কাঠাল, হরিতকি, বয়রা সহ নানা প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
৮নং কালীঘাট ইউনিয়ন চেয়ারম্যান প্রানেশ গোয়ালা বৃক্ষরোপনের জন্য ব্রেকিং দ্য সাইলেন্সকে ধন্যবাদ জানান এবং আস্বস্ত করেন যে স্থানীয় লোকবল দ্বারা গাছগুলোর রক্ষণাবেক্ষণ করা হবে।