Sylhet Today 24 PRINT

হাবিবের পক্ষে মহানগর আওয়ামী লীগের প্রচারণা

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০২১

জাতীয় সংসদের সিলেট-৩ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার পদপ্রার্থী জননেতা হাবিবুর রহমান হাবিব-কে বিজয়ী করার লক্ষ্যে মহানগর আওয়ামী লীগের প্রচারণা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে মহানগর আওয়ামী লীগের প্রচারণা উপকমিটির হবিনন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ নৌকা মার্কার সমর্থনে কুচাই ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের পালপুরে প্রচারণা করে।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  আজাদুর রহমান আজাদের নেতৃত্বে নৌকার প্রচারণাকালে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম এহিয়া, কার্যনির্বাহী সদস্য মোঃ আজম খান, নুরুন্নেছা হেনা, ২৩ ও ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ মোঃ নিজাম উদ্দিন ইরান, মোঃ ছয়েফ খান, শেখ সুহেল আহমেদ কবির, আব্দুল জলিল ময়না, জুয়েল আহমদ, আব্দুস সালাম উজ্জ্বল, সিরাজুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাজাহান রহিম, ফয়জুল ইসলাম আরিজ, মাহমুদ হোসেন শাহীন, নজরুল ইসলাম আফাজ, শামসুর রহমান রাহিন, মুহিবুর রহমান রিজভী, হিরক দে পাপলু, এস এম আলী হোসেন, হিরন মাহমুদ নিপু, গোলাম হাসান চৌধুরী রাজন, গিয়াস উদ্দিন, জাকির আহমদ, তারেক আহমেদ, তায়েফ আহমেদ, এলিজ আহমদ, জুম্মান আহমেদ, জুয়েল আহমদ, সোহান আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.