Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মায়ের হাসি স্বাস্থ্য ক্লিনিকের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে স্বরনা বাংলাদেশ পরিচালিত স্বেচ্ছাসেবী জাতীয় এনজিও মায়ের হাসি স্বাস্থ্য সেবা ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভানুগাছ বাজারের ১০নং রোড এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

স্বরনা বাংলাদেশ এর চেয়ারম্যান ডেইজী বিশ্বাসের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ডা. অভিজিৎ সিংহ, ডা. এস. কে. সাহিদ, মামুনুর রশীদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.