Sylhet Today 24 PRINT

মদন মোহন কলেজের ছাত্রলীগ কর্মী আলী হত্যাকরীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৫

সিলেটের মদন মোহন কলেজের ছাত্রলীগ কর্মী আব্দুল আলী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে আয়োজিত এই কর্মসূচিতে মদনমোহন কলেজ ছাড়াও দক্ষিন সুরমা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা অংশ নেন।

এ সময় আব্দুল আলীর স্বজনসহ মানববন্ধনে অংশগ্রহনকারীরা হত্যাকারীদের গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।

ছাত্রলীগের আভ্যন্তরীন বিরোধের জের ধরে আলীকে কলেজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটায় প্রণোজিৎ নামে আরেক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.