Sylhet Today 24 PRINT

জুড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জুড়ী প্রতিনিধি: |  ০২ সেপ্টেম্বর, ২০২১

মৌলভীবাজারের জুড়ীতে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধা ৭টায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কাইয়ূম ও ডা. মোস্তাকিম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম মাষ্টার, দপ্তর সম্পাদক জইন উদ্দিন, কুটির শিল্প বিষয়ক সম্পাদক ফাতির আলী, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক দিবাকর দাস, যুগ্ম আহবায়ক সেবুল আহমদ, জায়ফর নগর ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা মকবুল হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.