নিজস্ব প্রতিবেদক: | ০২ সেপ্টেম্বর, ২০২১
সুনামগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে র্যাব ৩২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার ষোলঘর এলকায় এ অভিযান হয়।
গ্রেপ্তার যুবক সদর থানার বাধনপাড়া এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে মো. রেজান মিয়া (২৪)।
বুধবার (১ সেপ্টেম্বর) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রেজান মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।