Sylhet Today 24 PRINT

সিলেট মাতৃমঙ্গল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০২১

সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহিজুল ইসলাম চৌধুরী (৬৫) ইন্তেকাল করেছেন।

বুধবার (০১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলেসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান।গতকাল বাদ দরগাহ হযরত শাহজালাল (রঃ) মসজিদে জানাযা শেষে দরগাহ প্রাঙ্গনে দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের পক্ষ থেকে চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান বাবুল, সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, কার্যকরি কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, মো. সোয়েব আহমদ, মুশতাক আহমদ পলাশ, মো. মজির উদ্দিন, সদস্য সাবেক এমপি জেবুন্নেছা হক, এ জেড রওশন জেবিন রুবা, নুরুন নেছা, হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নুরুল আলম খান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ফারহান আমির জামান, কর্মকর্তা পার্থ সারথি দাসসহ রেড ক্রিসেন্ট, মাতৃমঙ্গল হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.